-
সহজ এক্সেরসাইজে ঝরিয়ে ফেলুন বাড়তি মেদ
ঈদের আনন্দই হল পরিবারের সবার সাথে পরোটা, চালের রুটি দিয়ে গরু খাসির মাংস খাওয়া। এতগুলো দিন প্রতিদিন মাংস খাওয়া মানেই হচ্ছে বাড়তি মেদ জমে যাওয়া। কিন্তু বাড়ি থেকে বের হয়ে জিমে বা হাঁটতে যেতেও ইচ্ছে হয় না। আসুন কিছু সহজ ফ্রি হ্যান্ড এক্সেরসাইজ জেনে নিই যেই এক্সেরসাইজগুলি সহজেই ঘরে বসে করতে পারবেন-
১) স্টেপ আপ
খুবই সহজ একটি এক্সেরসাইজ। যে কেউই এই এক্সেরসাইজটি করতে পারেন। ছবির মত এক্সেরসাইজটি করতে আলাদা করে স্টেপ বার কেনার কোন প্রয়োজন নেই। চাইলে আপনি সিঁড়ি বাইতে পারেন কিংবা কাঠের কোন পিড়ি বা ছোট টুলেও স্টেপ আপ এক্সেরসাইজটি করতে পারেন। প্রতিদিন এক ঘণ্টা করে করতে পারেন কিংবা আধা ঘণ্টা করে দুই সেশনেও করতে পারেন। ভালো ফল পেতে মাঝে মাঝে দুহাতে ২ টি এক কেজির ডাম্বেল নিয়েও এক্সেরসাইজটি করতে পারেন।
২) স্কোয়াটস
হিপ, থাই এবং পেটের মেদ কমানোর জন্য এই এক্সেরসাইজটি অনেক কাজে দেয়। ছবির মত সোজা হয়ে দাড়িয়ে হাঁটু বাকা করুন। এবং শরীরকে আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে আনুন। হাঁটু এমনভাবে ভাঁজ করুন যেন হাঁটু পায়ের পাতার থেকে এগিয়ে না যায়। এভাবে ৩০ থেকে ৫০ বার করে করার চেষ্টা করুন।
৩) লাঞ্জেস
এটি মূলত থাই এবং হিপের এক্সেরসাইজ। এক পা সামনে হাঁটু ভাঁজ করে এগিয়ে সে পায়ে ভর দিয়ে বসার চেষ্টা করুন এবং এই সময় অন্য পা পেছনের দিকে মেলে রাখুন। আবার সোজা হয়ে দাড়িয়ে পুরো প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করুন।
৪) সুপারম্যান
দু হাত সোজা উপরের দিকে রেখে মেঝেতে উপুড় হয়ে শুয়ে পড়ুন। এরপর পেটের উপর ভর দিয়ে দুহাত এবং দু পা মেঝে থেকে উপরের দিকে উঠান। এই অবস্থায় কয়েক সেকেন্ড রেখে আবার পুরো শরীর ছেড়ে দিয়ে মেঝেতে শুয়ে পড়ুন।
Saturday, 26 July 2014
সহজ এক্সেরসাইজে ঝরিয়ে ফেলুন বাড়তি মেদ
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment