শুষ্ক এবং রুক্ষ ত্বকের যত্নে সহজ ঘরোয়া কিছু প্যাক
শুষ্ক এবং রুক্ষ ত্বকের বিভিন্ন ধরনের
সমস্যা হয়ে থাকে। ত্বক অতিরিক্ত শুষ্ক হওয়ার কারণে ফেটে যায়, মশ্চারাইজার
নষ্ট হয়ে যায়, গ্ল্যামার থাকে না। আর এই বর্ষার মৌসুমে এই ধরনের সমস্যাগুলো
আরও অনেক বেশি দেখা যায়। এমন শুষ্ক ও রুক্ষ ত্বকের কিছু প্রতিকার বাড়িতেই
করা সম্ভব। জেনে নিন উপায়গুলো।
১. কলার প্যাক :
এই বর্ষা মৌসুমে প্রয়োজনেও খুব একটা বাহিরে যাওয়া হয় না। তাই আপনার ত্বকের
মসৃণতা ফিরিয়ে আনতে পারেন বাসাতেই কলা দিয়ে তৈরি একটা প্যাক ব্যবহার করে।
এক্ষেত্রে আপনি একটি পাকা বা অতিরিক্ত পাকা একটি কলা ১ চা চামচ মধুর সাথে
মিশিয়ে মুখে ব্যবহার করতে পারেন। কলার এই পাতলা প্রলেপটি মুখে ২০-৩০ মিনিট
রাখুন। এরপরে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন এই প্যাক
ব্যবহারে আপনার ত্বক অনেক বেশি মসৃণ ও ফ্রেশ হয়ে উঠবে।
২. বাদামের প্যাক :
এক্ষেত্রে জবজবে কিছু কাজুবাদাম পেস্ট করুন। এর সাথে ঠান্ডা দুধ, লেবুর রস
এবং বেসন মিশিয়ে একটা পেস্ট তৈরি করে মুখে মাখুন। এটি মুখে স্ক্রাব হিসেবে
ব্যবহার করতে পারেন। ব্যবহার শেষে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে
শুষ্ক ত্বকে বেশ উপকার পাবেন।
৩. দইয়ের প্যাক :
ঠান্ডা দই, লেবুর রস এবং মধুর মিশ্রণটি মুখে হালকাভাবে লাগিয়ে রাখুন। এটি
২০ মিনিট মুখে রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকে
প্রাঞ্জলতা ফিরে আসবে।
৪. অ্যালোভেরা জেল :
শুষ্ক এবং রুক্ষ ত্বকের জন্য অ্যালোভেরার জেলটিও বেশ উপকারী। এর জন্য আপনি
অ্যালোভেরার জেলটি সারা মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
শুকিয়ে গেলে তা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা শুধু ত্বকের মসৃণতাই
ফিরিয়ে আনে না ত্বকের বিভিন্ন ব্রণ ওঠারও প্রতিকার করে থাকে।
No comments:
Post a Comment