দুর্ঘটনায় করণীয়ঃ
আমরা অনেক সময় দুর্ঘটনায় পড়লে বুঝি না কি
করতে হবে। নিচে কিছু করণীয় দেয়া হল যা সবার জানা থাকা উচিত।
১। প্রথমে রোগীকে ভাল জায়গা দেখে শুয়াতে
হবে।
২। তারপর শ্বাসপ্রশ্বাস ঠিক আছে কিনা দেখতে
হবে। যদি শ্বাস ঠিক না থাকে তাহলে মুখ খুলে দিতে হবে, দেখতে হবে মুখে ও নাকে কিছু
আছে কিনা থাকলে বের করে নিতে হবে। তারপরে ও শ্বাস না নিলে রোগীর নাক বন্ধ করে আপনি
গভীর শ্বাস নিয়ে তার মুখে শ্বাস দিন। এভাবে বার বার দিন।
৩। এর সাথে সাথে দেখে নিতে হবে হার্ট বিট
আছে কিনা, যদি না থাকে তবে দুই শ্বাসের মাঝখানে একবার করে বুকের ঠিক মাঝখানে দুই
হাত দিয়ে চাপ দিন।
৪। এভাবে মিনিটে ৪০বার করুন। রোগী নিজে নিজে
শ্বাস না নেয়ার আগ পর্যন্ত চেষ্টা করুন।
৫। এখন দেখতে হবে রক্তপাত কোথাও হচ্ছে কিনা। যদি হয়
তাহলে পরিস্কার কাপড় দিয়ে তা চেপে রাখুন।
৬। খুব বেশী রক্তপাত হলে এবং হাসপাতাল দূরে
হলে স্যালাইন পুশ করে দিতে পারেন।
৬। এম্বুলেন্স না আসা পর্যন্ত এভাবে কৃত্রিম
শ্বাস দিন।
সতর্কতাঃ
মাথায় আঘাত পাওয়ার পর যদি বমি হয়, চুখ লাল
হয়, মাথায় ঝিম ঝিম করে তাহলে হসপিটালে নিয়ে যেতে হবে।
ঘাড়ে অনেক জোরে ব্যাথা পেলে ঘাড় একদম নাড়ানো
যাবে না। কারণ ঘাড়ের মধ্যে ব্রেইন এর নিম্নাংশ থাকে যেখানে আঘাত লাগলে শ্বাস বন্ধ
হয়ে রোগী মারা যেতে পারে। তাই জরুরী ভিত্তিতে হাসপাতালে নিয়ে যান।
রোগী অজ্ঞান হওয়ার পর থেকে রোগীর জ্ঞান
ফেরার আগ পর্যন্ত রোগীর অবস্থা বুঝে সময়টাকে গোল্ডেন টাইম বলে এ সময় যত তাড়াতাড়ি
পারা যায় গোল্ডেন ড্রাগ স্টেরয়েড দিতে হয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে
যান।
ভাল লাগলে শেয়ার করুন।
আপনি এটা শেয়ার করে হয়তো কারো জীবন বাঁচিয়ে
দিতে পারেন।

No comments:
Post a Comment