Emergency First Aid
চোখে কিছু পড়লে
বিভিন্ন্ সময় চোখে ধুলোবালি , ছোট পোকামাকড় চোখের পাতার চুল ইত্যাদি চোখে পড়ে সমস্যার সৃষ্টি করে যার জন্য প্রাথমিকভাবে নিম্নের কিছু ব্যবস্থা গ্রহন করা যেতে পারে :
১। চোখে পানির ঝাপটা দেয়া অথবা ১ গ্লাস পরিস্কার পানিতে চোখ ডুবিয়ে পিট পিট করতে থাকা, যাতে চোখ হতে ধুলোবালি বা অন্য কিছু থাকলে বের হয়ে যায়।
২। চোখের উপরের পাতায় কিছু আটকালে ঐ পাতার লোমের দিকে একটু টেনে ধরে তা নিচের দিকে পাতার উপর দিয়ে আলতো ভাবে কয়েকবার উঠানামা করা যাতে ঐ জিনিস বেরিয়ে আসতে পারে।
৩। ব্যাথা কমাতে একটি কাঠিতে গরম পানি নিয়ে তাতে পরিস্কার তুলা বা রুমাল ভিজিয়ে গরম সেক দেয়া।
৪। এই অবস্থায় বরং চোখ বন্ধ করে পরিস্কার ব্যান্ডেজ দিয়ে যত শিঘ্রই সম্ভব একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেয়া
এই সময় কি করা যাবে না।
১। চোখ রগড়ানো
২। জোর করে ঘষে চোখে পড়া কোন জিনিষ বের করা।
নাকে কোন কিছু ঢুকলে
শিশুরা প্রায়শই খেলার সময় মার্বেল, ফলের বিচি, খৈলনার ব্যাটারি, তুলা,ফোম অথবা অন্য কিছু নাকে ঢুকিয়ে নানান সমস্যার সৃষ্টি করে
এসময় প্রথমে যা করা দরকার তা হচ্ছে:
১। ভাল নাকের ছিদ্র ও মুখ হাতের আঙ্গুল দিয়ে বন্ধ করে জোরে শ্বাস ত্যাগ করা। যদি হালকা ভাবে নাকে কিছু আটকে থাকে তাহলে শ্বাস ছাড়ার সাথে সাথে তা বেরিয়ে আসবে।
২। এ অবস্থায় স্বাস প্রশ্বাস মুখ দিয়ে নেয়া
৩। সবচেয়ে জরুরী হলো অযথা নাকে কোন খোচাখুচি না করা।
নাক দিয়ে রক্ত পড়লে
মাথা সামনের দিকে আলতো হেলান দিয়ে বসিয়ে ৭-১০ মিনিট বৃদ্ধাঙ্গুলী ও তর্জনী দিয়ে তার নাক চেপে ধরে তাকে মুখ দিয়ে শ্বাস নিতে বলা এবং নাকের ওপরের অংশে বরফ দিতে হবে।
২। উচ্চ রক্তচাপের রোগীর ক্ষেত্রে নাক দিয়ে রক্ত পড়লে এটা অবশ্যই নিশ্চিত করা যে, সে যেন অনতিবিলম্ব তার ওষুধ খেয়ে নেয়।
৩। রক্তক্ষরন বন্ধ হবার পর জীবানুমুক্ত তুলা কিংবা গজ দিয়ে আক্রান্ত স্থান মুছে সেখানে কোন এন্টিসেপটিক মলম ব্যবহার করা।
যা করা যাবেনা- নাকে পানির ঝাপটা দিয়ে দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা আর তাতে রক্তপাত আরও বাড়তে থাকবে।
কানে পোকা গেলে
এই সমস্যার প্রাথমিক চিকিৎসার মূল উদ্দেশ্য হচ্ছে পোকাটিকে মেরে ফেলা। এজন্য যা করনীয়:
১। কান ওপরের দিকে রেখে আক্রান্তকারীকে কাত কওে শুইয়ে কানের মধ্যে পরিমানমতো গ্লিসারিন, অলিভ ওয়েল অথবা নারকেল তেল ঢেলে দেয়া
২। তেল না পাওয়া গেলে পানিও ঢালা যেতে পারে।
তবে মনে রাখতে হবে খুচিয়ে কান থেকে কোন কিছু বের করা ঠিক নয়।

No comments:
Post a Comment