ফরমালিন মুক্ত খাদ্য চাই
গতকাল সকাল ১০টায় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে আমার হেলথ ডটকমের সম্পাদক ডা. অপূর্ব পন্ডিতের সভাপতিত্বে ‘ফরমালিন ও খাদ্য নিরাপত্তা শীর্ষক’ বিষযে এক সেমিনার অনুষ্ঠিত হয় । এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দ্বীন মোঃ নূরুল ইসলাম, মহাপরিচালক, স্থাস্থ্য অধিদপ্তর, বেনজীর আহমেদ বিপি এম (বার ) কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ড. আলেয়া মাওলা, পরিচালক পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় ।
ফরমালিন ও খাদ্য নিরাপত্তা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. ওয়ানাইজা।
খাদ্যদ্রব্যে ফরমালিনের ব্যবহারে শঙ্কিত দেশবাসি । ফরমালিনের কারণে লিভার কিডনী বিকল সহ ক্যান্সারে মুত্যু পর্যন্ত হতে পারে।
ফরমাালিন, কার্বাইড, হাইড্রোজ এরকম বিভিন্ন বিষের সংস্রবে খাদ্য নিরাপত্তা নিয়ে দিক নির্দেশনা আজ জরুরি।
প্রধান অতিথি খাদ্যমন্ত্রী এ্যাড. মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সরকার খাদ্যে ফরমালিন বিষয় নিয়ে জিরো টলারেন্সে কাজ করছে।
যারা বিভিন্ন উপায়ে কার্বাইড দিয়ে খাদ্য পণ্যে ফরমালিন ঢুকাচ্ছে তাদের ছাড় দেয়া হবে না। খাদ্য নিরাপত্তা আইন ২০১৩ এবং ফরমালিন নিরাপত্তা আইন বিষয়টি সংসদে অতিসত্বর পাশ করে বাস্তবায়নের দিকে যাবে বলে আমার হেলথ ডটকমের এ সেমিনারে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ তার বিশেষ অতিথির বক্তব্যে বলেন খাদ্যে বিষ মিশিয়ে যে গণহত্যা চলছে তার বিরুদ্ধে সবার সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে। চাল, শুটকিমাছ সহ সমস্ত খাদ্য পন্যে ফরমালিন মিশিয়ে একশ্রেনীর লোভী ব্যবসায়ী দেশের মানুষের যে ক্ষতি করছে তা থেকে উত্তরনের আশায় সর্বদাই সচেষ্ট।
যে জাতি ৭১ এনেছে, যে বাঙালী জাতির প্রতিনিধিরা নোবেল প্রাইজ পেয়েছে সেই জাতি নিশ্চয়ই বিষ মুক্ত খাদ্য উপহার দিতে পারবে।
ডা. দ্বীন মোঃ নুরুল ইসলাম, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর আমার হেলথ ডটকমের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন ‘সরকার নির্ধারিত বিশ্বমানের ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে স্বাস্থ্য অধিদফতরে। সেখানে ফুড সেফটি ব্রাঞ্চের ফরমালিন ইউনিটিতে মিডিয়াসহ সবার পরিদর্শনের আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন খাদ্য দ্রব্যে ফরমালিনের ব্যবহারের কারনে ক্যান্সার সহ কিডনী লিভারের বহুবিধ সমস্যায় জর্জরিত হচ্ছে মানুষ।’
ড. আলেয়া মওলা, পরিচালক, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা সহ সব খাদ্য পণ্যে ফরমালিনের ব্যবহার জনস্বাস্থ্যের জন্যে হুমকি হিসেবে উল্লেখ করেন। অভিভাবক সহ তার ছাত্ররা যখন পুষ্টির বিষয়ে কথা বলে তখন ফরমালিনের কারনে অনেক পুষ্টিকর খাবার ও তারা এখন পরামর্শে উল্লেখ করতে দ্বিধান্বিত হন বলে তার বক্তব্যে তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে আমার হেলথ ডটকমের সম্পাদক ডা.অপূর্ব পন্ডিত বলেন ফরমালিনের বিরুদ্ধে আমাদের সমন্বিত যুদ্ধের এটি প্রথম পদক্ষেপ। মিডিয়া সহ সব শ্রেণীপেশার মানুষকে সাথে নিয়ে এ যুদ্ধে আমরা জয় পাবো
No comments:
Post a Comment